দেশের বাইরের আফগানিস্তান সিরিজ নিয়ে একটি গণ মাধ্যমে কথা বলেছেন সাকিব

 


আসন্ন আফগানিস্তান সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কদিন ধরেই হচ্ছিল। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানাল, আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত টাইগার এই অলরাউন্ডার। যদিও স্কোয়াডে রাখা হলে সাকিব খেলার জন্য প্রস্তুত আছেন বলে জানা গেছে।

আসন্ন সিরিজে খেলা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় বিসিবির কোটে বল ঠেলে দেন সাকিব। ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।’ অবশ্য সাকিবের খেলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিসিবি। সম্প্রতি এ ব্যাপারে জানতে চাওয়া হলে এক নির্বাচক ঢাকা পোস্টকে বলছিলেন, ‘বোর্ড যদি সাকিবকে দলে রাখার বিষয়ে কিছু জানায়, তাহলে রাখব আমরা।’

Comments