Posts

বুমরাহকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন শেখ মাহেদী

Image
  বাংলাদেশের টি-টোয়েন্টি দলের এক অপ্রকাশিত নায়ক শেখ মাহেদী হাসান এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অসাধারণ বোলিং করে দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ব্যাট ও বল হাতে একযোগে পারফর্ম করে বেশিরভাগ সময় পর্দার আড়ালে থাকলেও এবার মাহেদী নিজেকে প্রমাণ করেছেন এবং বিশ্ব ক্রিকেটের তারকা বোলারদের পেছনে ফেলে একটি বিশেষ রেকর্ড গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তিনি মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে বিপর্যস্ত করে দেন। পরবর্তীতে সিরিজ জয়ের ম্যাচে ২০ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন, যেখানে একটি ছিল মেইডেন ওভার। তার এই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স তাকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের দারুণ জায়গায় নিয়ে গেছে, যেখানে তিনি ভারতের জাসপ্রিত বুমরাহ, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবং বিশ্বের সেরা বোলারদের পেছনে ফেলেছেন। পাওয়ার প্লে-তে তার অসাধারণ বোলিং তাকে শীর্ষস্থানীয় বোলারদের মধ্যে স্থান দিয়েছে। মাহেদী হাসান বর্তমানে পাওয়ার প্লেতে কমপক্ষে ২০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন ইকোনোমি রেট ধারণ করছেন, যেখানে তার ...

সিরিজ জিতে, আইসিসি থেকে অবিশ্বাস্য সুখবর পেলেন বাংলাদেশের ৩ বোলার

Image
চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ১-১ এ ডয়ের পর ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে টাইগাররা। তবে এবার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে সফরকারীরা। শক্তিশালী ক্যারিবিয়ানদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে লিটন কুমার দাসের দল। ওয়ানডে সিরিজে ব্যাটারদের পারফরম্যান্স ঠিকঠাক থাকলেও বোলারদের থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়া হারতে হয়েছে বাংলাদেশকে। তবে টি-টোয়েন্টি সিরিজ জয়ে ব্যাটারদের চেয়ে বোলারদের অবদানই বেশি ছিল। আর তারই স্বীকৃতিস্বরূপ আইসিসি র‍্যাঙ্কিংয়েও উন্নতির মুখ দেখেছে টাইগার বোলাররা। আজ বুধবার (১৮ ডিসেম্বর) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৩ ধাপ এগিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৮ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছিলেন এই পেসার। এই  র‍্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন শেখ মেহেদি। ১৮ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন এই ডানহাতি স্পিনার। ক্যারিবিয়ানদের বি...

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজের ইতিহাস গড়া সাফল্য

Image
দীর্ঘ এক যুগেরও বেশি সময় আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রাজত্ব করে গেছেন সাকিব আল হাসান। তবে ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরে চলে গেছেন এই সাবেক টাইগার অধিনায়ক। তবে এই তারকার অনুপস্থিতিতে এবার র‍্যাঙ্কিংয়ে সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পরবর্তী সাকিব খ্যাত মেহেদি হাসান মিরাজ। গেল সপ্তাহেই টেস্ট অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে তালিকার দুই নম্বরে উঠে আসেন মিরাজ। এবার ওয়ানডেতেও বাজিমাত করলেন এই স্পিন অলরাউন্ডার। আজ বুধবার (১৮ ডিসেম্বর) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় একধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন মিরাজ। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারসেরা অলরাউন্ডার র‍্যাঙ্কিং। বর্তমানে মিরাজের রেটিং পয়েন্ট ২৫৫। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সফরের ওয়ানডে সিরিজের অধিনায়কের ভূমিকায় মিরাজ। যেখানে তার শক্তির জায়গা বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়েই বেশি দক্ষতা দেখিয়েছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে তিন ম্যাচে ৫০.৬৭ গড় ও ৮৪.৯২ স্ট্রাইক রেটে ১৫২ রান করেন তিনি। বল হাতে শিকার করেছিলেন এক উইকেটে। আর তাতেই একধাপ ওপরে থাকা র...

সাকিব-সাব্বিরের হাড্ডাহাড্ডি লড়াই, কে পেল ফাইনালের টিকিট?

Image
  লঙ্কা টি-টেনের প্রথম আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন হাম্বানটোটা বাংলা টাইগার্স। তাদের জয়গাঁথায় শামিল হতে পারেননি সাকিব আল হাসান। দ্বিতীয় কোয়ালিফায়ারে বাংলা টাইগার্সের কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিবের গল মার্ভেলস। গতকাল (বুধবার) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথমে ব্যাট করে গল মার্ভেলস। শুরুটা ছিল ভীষণ হতাশাজনক। দলীয় ৬ রানেই হারায় দুই ওপেনার সান্দুন ভিরাক্কোদি (৬) এবং ভানুকা রাজাপাকসে (০)। দ্রুত উইকেট পতনে চাপে পড়ে দলটি। সাবেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস (৫) এবং লাহিরু উদারা (৪ বলে ১২) পরপর বিদায় নিলে বিপর্যয় আরও বাড়ে। সাকিব আল হাসান ইনিংস মেরামতের দায়িত্ব নিয়ে কিছুটা আশার আলো দেখালেও ৯ বল খেলে মাত্র ১২ রান করেই সাজঘরে ফিরে যান। টুর্নামেন্ট জুড়ে তার ব্যাটিং নিয়ে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। মুভিন সুবাসিংহের ব্যাটে কিছুটা লড়াই করে গল মার্ভেলস। ১৪ বলে ৩২ রানের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা হাঁকান এই লঙ্কান ব্যাটার। নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ৯০ রান। বাংলা ট...

ম্যাচ হেরেও যে বড় পুরষ্কার জিতে নিলেন সাকিব

Image
  ম্যাচ হেরেও বড় পুরস্কারটা জিতে নিলেন শাকিব। লংকান T10 লিগে বাংলা টাইগার্স এর বিপক্ষে শাকিব খেলেছেন বিধ্বংসী একে ইনিংস। সবার ব্যর্থতার দিনে সাকিব ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। চারটি চার ও তিনটি ছক্কায় ১৯ বলে ৪৩ নং এর এক ঝড় উইনিংস খেলেন। আর তাতেই যিতে নিয়েছেন পাওয়ার হিটলার অফ দা ম্যাচের পুরস্কারটা।

দুই ম্যাচে জিতে র‍্যাংকিংয়ে হাসানের বড় লাফ এগোলেন তাসকিন-মেহেদী

Image
  বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নতুন ইতিহাস তৈরি করেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে তারা সিরিজ জয় নিশ্চিত করেছে, এক ম্যাচ হাতে রেখেই। তৃতীয় ম্যাচে জয় পেলে বাংলাদেশ ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করবে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশি অনেক ক্রিকেটার র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন। বিশেষ করে বোলারদের র‍্যাংকিংয়ে তাসকিন আহমেদ তিন ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১৯তম স্থানে রয়েছেন। দ্বিতীয় ম্যাচে দারুণ খেলা শেখ মেহেদী হাসান বোলারদের র‍্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ২৩তম স্থানে আছেন। হাসান মাহমুদ সবচেয়ে বড় লাফ দিয়েছেন, ৩৮ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে চলে এসেছেন। ক্যারিবিয়ানদের মধ্যে, সিরিজে ভালো পারফর্ম করার ফলে আকিল হোসেইন বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। রোস্টন চেইজ পাঁচ ধাপ এগিয়ে ২৪তম স্থানে পৌঁছেছেন, আর ওবেদ ম্যাককয় সাত ধাপ উন্নতি করে ৭০তম স্থানে রয়েছেন। ব্যাটারদের মধ্যে বাংলাদেশিরা বিশেষ উন্নতি করতে পারেননি, তবে ওয়েস্...

প্রতারণার মামলায় সাকিবকে আদালতে হাজির হতে নির্দেশ

Image
চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ  প্রতারণার মামলায় সাকিবকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।