নতুন ক্যাপ্টেন টেস্ট-ওডিআই কনফার্ম! T20- তে কে?
এতটুকু নিশ্চিত করা যাচ্ছে ওয়ান্ডে ও টেস্টে হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু টি-টুয়েন্টি তে হতে পারেন তাওহীদ, তাসকিন কিংবা লিটন কুমার দাশ ও
পরিসংখ্যানগত দিক দিয়ে মিরাজ এজন্যই এগিয়ে আছে,কারন সে ৩০৫ টি ইন্টারন্যাশনাল উইকেট শীকার করেছে,সাথে ৩ হাজার ৪ শত ২৯ রানের সংগ্রহশালা তৈরি করেছে।টেস্ট রেংকিং ৫ম ও ওডিআই তে ৭ম অলরাউন্ডার রেংকিং দখল করে বসে আছে।অথচ তিনি ব্যাটিং করেন লো অর্ডারে ৬ থেকে ৮ নম্বরে।
সংবাদ মাধ্যমের বিভিন্ন সূত্রে জানা যায়,মেহেদী হাসান মিরাজ এ বিষয়ে সহমতও পোষণ করেছেন। তিনি দায়িত্ব নিতে আগ্রহী আছেন।তিনি ছাড়াও আলেচনায় আছে তাসকিন ও তাওহীদ হৃদয়, যদিও এখানে ধোঁয়াশাটাই বেশি। মিরাজ অটো চয়েজ হওয়ার সবথেকে বড় দাবিদার মিরাজের ব্যাটিং ও বোলিং এর ধারাবাহিক সফলতা সাথে বিভিন্ন ক্লাব ও ২০১৬ তে under 19 এর টেস্টে ক্যাপ্টেনসি করার অভিজ্ঞতা।সুতরাং প্লেয়ার মিরাজ হিসেবে ভালো বলেই হয়তো জাতীয় দলে তিন ফরমেটেই ক্যাপ্টেন হওয়ার বড় সম্ভবনা আছে মেহেদী হাসান মিরাজের।কিন্তু এখানে রয়েছে ব্যক্তিগত এবং দলীয় সমস্যা।
লাল সবুজের ক্যাপ্টেনকে সহ্য করতে হয় মাঠ ও মাঠের বাইরের অনেক রাজনীতিও।তা পারবেনত মিরাজ?
আর এতে তার খেলার ওপর যদি কোনো প্রভাব পরে তাহলে এটা হবে দলের জন্য বড় একটা ক্ষতিরও কারণ।আর তিন ফরমেটেই একজনকে ক্যাপ্টেন করাটাও শতভাগ সঠিক সিদ্ধান্ত হতে পারে না।

Comments
Post a Comment