মাথায় চোট পেয়ে চট্টগ্রামের টেস্ট থেকে ছিঁটকে গেলেন দলের অন্যতম ভরশাবান টাইগার
সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন জাকের আলী অনিক। বিসিবির মেডিকেল বিভাগের পর্যবেক্ষণের পর চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকে সরিয়ে দেয়া হয়েছে তরুণ এই উইকেটকিপার ব্যাটারকে।
তাই,আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে চট্টগ্রাম টেস্ট। এই ম্যাচের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ম্যাচ শুরুর একদিন আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে বোর্ড। উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের পরিবর্তে দলে ডাক পেয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন।মূলত চোটের কারণে এই টেস্টে খেলতে পারছেন না জাকের। ফলে তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তরুণ অঙ্কনকে। এই উইকেটকিপার ব্যাটারের এখনও টেস্ট অভিষেক হয়নি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

Comments
Post a Comment